মূল অংশে যান

সহীহ মুসলিম ৭৪৫৮

সহীহ (সহীহ মুসলিম)

সূত্রে এই হাদিসের আরবি পাঠ নেই।

মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... আবু হাযিম (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবু হুরাইরাহ (রাযিঃ) কে স্বীয় আঙ্গুল দ্বারা কয়েকবার ইঙ্গিত করতঃ এ কথা বলতে শুনেছি যে, ঐ সত্তার শপথ! যার হাতে আবু হুরাইরার জীবন, একাধারে তিন দিন পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার গমের রুটি দিয়ে কক্ষনো পরিতৃপ্ত হননি। এমতাবস্থায় তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৭১৮৯, ইসলামিক সেন্টার)

রেফারেন্স

খণ্ড:
খণ্ড ০
হাদিস নম্বর:
৭৪৫৮
সহীহ মুসলিম ৭৪৫৮ – মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... আবু | উল্কা ইসলাম