মূল অংশে যান

সূরা ১০০

العاديات

আদিয়াত

মাক্কী১১ আয়াতঅবতরণের ক্রম: ১৪

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে

সূরা আদিয়াত সম্পর্কে

সূরা আদিয়াত মাক্কী সূরা, এতে আয়াত আছে 11টি। অবতরণের ক্রমে এর স্থান 14।

১০০.আদিয়াত

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ وَالْعَادِيَاتِ ضَبْحًا

শপথ উর্ধ্বশ্বাসে চলমান অশ্বসমূহের,

فَالْمُورِيَاتِ قَدْحًا

অতঃপর ক্ষুরাঘাতে অগ্নিবিচ্ছুরক অশ্বসমূহের

فَالْمُغِيرَاتِ صُبْحًا

অতঃপর প্রভাতকালে আক্রমণকারী অশ্বসমূহের

فَوَسَطْنَ بِهِ جَمْعًا

অতঃপর যারা শক্রদলের অভ্যন্তরে ঢুকে পড়ে-

إِنَّ الْإِنْسَانَ لِرَبِّهِ لَكَنُودٌ

নিশ্চয় মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ।

وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ

এবং সে নিশ্চিতই ধন-সম্পদের ভালবাসায় মত্ত।

أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِي الْقُبُورِ

সে কি জানে না, যখন কবরে যা আছে, তা উত্থিত হবে

إِنَّ رَبَّهُمْ بِهِمْ يَوْمَئِذٍ لَخَبِيرٌ

সেদিন তাদের কি হবে, সে সম্পর্কে তাদের পালনকর্তা সবিশেষ জ্ঞাত।