সূরা আন-নাজম-এর সব আয়াত
৬২টি আয়াত. এই সূরার প্রতিটি আয়াত, অনুবাদের প্রথম কয়েকটি শব্দসহ।
- ৫৩:১ – নক্ষত্রের কসম, যখন অস্তমিত হয়।
- ৫৩:২ – তোমাদের সংগী পথভ্রষ্ট হননি এবং বিপথগামীও হননি।
- ৫৩:৩ – এবং প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না।
- ৫৩:৪ – কোরআন ওহী, যা প্রত্যাদেশ হয়।
- ৫৩:৫ – তাঁকে শিক্ষা দান করে এক শক্তিশালী ফেরেশতা,
- ৫৩:৬ – সহজাত শক্তিসম্পন্ন, সে নিজ আকৃতিতে প্রকাশ পেল।
- ৫৩:৭ – উর্ধ্ব দিগন্তে,
- ৫৩:৮ – অতঃপর নিকটবর্তী হল ও ঝুলে গেল।
- ৫৩:৯ – তখন দুই ধনুকের ব্যবধান ছিল অথবা আরও কম।
- ৫৩:১০ – তখন আল্লাহ তাঁর দাসের প্রতি যা প্রত্যাদেশ করবার,…
- ৫৩:১১ – রসূলের অন্তর মিথ্যা বলেনি যা সে দেখেছে।
- ৫৩:১২ – তোমরা কি বিষয়ে বিতর্ক করবে যা সে দেখেছে?
- ৫৩:১৩ – নিশ্চয় সে তাকে আরেকবার দেখেছিল,
- ৫৩:১৪ – সিদরাতুলমুন্তাহার নিকটে,
- ৫৩:১৫ – যার কাছে অবস্থিত বসবাসের জান্নাত।
- ৫৩:১৬ – যখন বৃক্ষটি দ্বারা আচ্ছন্ন হওয়ার, তদ্দ্বারা আচ্ছন্ন ছিল।
- ৫৩:১৭ – তাঁর দৃষ্টিবিভ্রম হয় নি এবং সীমালংঘনও করেনি।
- ৫৩:১৮ – নিশ্চয় সে তার পালনকর্তার মহান নিদর্শনাবলী অবলোকন করেছে।
- ৫৩:১৯ – তোমরা কি ভেবে দেখেছ লাত ও ওযযা সম্পর্কে।
- ৫৩:২০ – এবং তৃতীয় আরেকটি মানাত সম্পর্কে?
- ৫৩:২১ – পুত্র-সন্তান কি তোমাদের জন্যে এবং কন্যা-সন্তান আল্লাহর জন্য?
- ৫৩:২২ – এমতাবস্থায় এটা তো হবে খুবই অসংগত বন্টন।
- ৫৩:২৩ – এগুলো কতগুলো নাম বৈ নয়, যা তোমরা এবং…
- ৫৩:২৪ – মানুষ যা চায়, তাই কি পায়?
- ৫৩:২৫ – অতএব, পরবর্তী ও পূর্ববর্তী সব মঙ্গলই আল্লাহর হাতে।
- ৫৩:২৬ – আকাশে অনেক ফেরেশতা রয়েছে। তাদের কোন সুপারিশ ফলপ্রসূ…
- ৫৩:২৭ – যারা পরকালে বিশ্বাস করে না, তারাই ফেরেশতাকে নারীবাচক…
- ৫৩:২৮ – অথচ এ বিষয়ে তাদের কোন জ্ঞান নেই। তারা…
- ৫৩:২৯ – অতএব যে আমার স্মরণে বিমুখ এবং কেবল পার্থিব…
- ৫৩:৩০ – তাদের জ্ঞানের পরিধি এ পর্যন্তই। নিশ্চয় আপনার পালনকর্তা…
- ৫৩:৩১ – নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে, সবই আল্লাহর,…
- ৫৩:৩২ – যারা বড় বড় গোনাহ ও অশ্লীলকার্য থেকে বেঁচে…
- ৫৩:৩৩ – আপনি কি তাকে দেখেছেন, যে মুখ ফিরিয়ে নেয়।
- ৫৩:৩৪ – এবং দেয় সামান্যই ও পাষাণ হয়ে যায়।
- ৫৩:৩৫ – তার কাছে কি অদৃশ্যের জ্ঞান আছে যে, সে…
- ৫৩:৩৬ – তাকে কি জানানো হয়নি যা আছে মূসার কিতাবে,
- ৫৩:৩৭ – এবং ইব্রাহীমের কিতাবে, যে তার দায়িত্ব পালন করেছিল?
- ৫৩:৩৮ – কিতাবে এই আছে যে, কোন ব্যক্তি কারও গোনাহ…
- ৫৩:৩৯ – এবং মানুষ তাই পায়, যা সে করে,
- ৫৩:৪০ – তার কর্ম শীঘ্রই দেখা হবে।
- ৫৩:৪১ – অতঃপর তাকে পূর্ণ প্রতিদান দেয়া হবে।
- ৫৩:৪২ – তোমার পালনকর্তার কাছে সবকিছুর সমাপ্তি,
- ৫৩:৪৩ – এবং তিনিই হাসান ও কাঁদান
- ৫৩:৪৪ – এবং তিনিই মারেন ও বাঁচান,
- ৫৩:৪৫ – এবং তিনিই সৃষ্টি করেন যুগল-পুরুষ ও নারী।
- ৫৩:৪৬ – একবিন্দু বীর্য থেকে যখন স্খলিত করা হয়।
- ৫৩:৪৭ – পুনরুত্থানের দায়িত্ব তাঁরই,
- ৫৩:৪৮ – এবং তিনিই ধনবান করেন ও সম্পদ দান করেন।
- ৫৩:৪৯ – তিনি শিরা নক্ষত্রের মালিক।
- ৫৩:৫০ – তিনিই প্রথম আদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন,
- ৫৩:৫১ – এবং সামুদকেও; অতঃপর কাউকে অব্যহতি দেননি।
- ৫৩:৫২ – এবং তাদের পূর্বে নূহের সম্প্রদায়কে, তারা ছিল আরও…
- ৫৩:৫৩ – তিনিই জনপদকে শুন্যে উত্তোলন করে নিক্ষেপ করেছেন।
- ৫৩:৫৪ – অতঃপর তাকে আচ্ছন্ন করে নেয় যা আচ্ছন্ন করার।
- ৫৩:৫৫ – অতঃপর তুমি তোমার পালনকর্তার কোন অনুগ্রহকে মিথ্যা বলবে?
- ৫৩:৫৬ – অতীতের সতর্ককারীদের মধ্যে সে-ও একজন সতর্ককারী।
- ৫৩:৫৭ – কেয়ামত নিকটে এসে গেছে।
- ৫৩:৫৮ – আল্লাহ ব্যতীত কেউ একে প্রকাশ করতে সক্ষম নয়।
- ৫৩:৫৯ – তোমরা কি এই বিষয়ে আশ্চর্যবোধ করছ?
- ৫৩:৬০ – এবং হাসছ-ক্রন্দন করছ না?
- ৫৩:৬১ – তোমরা ক্রীড়া-কৌতুক করছ,
- ৫৩:৬২ – অতএব আল্লাহকে সেজদা কর এবং তাঁর এবাদত কর।