সূরা সূরা ওয়াকিয়া-এর সব আয়াত
৯৬টি আয়াত. এই সূরার প্রতিটি আয়াত, অনুবাদের প্রথম কয়েকটি শব্দসহ।
- ৫৬:১ – যখন কিয়ামতের ঘটনা ঘটবে,
- ৫৬:২ – যার বাস্তবতায় কোন সংশয় নেই।
- ৫৬:৩ – এটা নীচু করে দেবে, সমুন্নত করে দেবে।
- ৫৬:৪ – যখন প্রবলভাবে প্রকম্পিত হবে পৃথিবী।
- ৫৬:৫ – এবং পর্বতমালা ভেঙ্গে চুরমার হয়ে যাবে।
- ৫৬:৬ – অতঃপর তা হয়ে যাবে উৎক্ষিপ্ত ধূলিকণা।
- ৫৬:৭ – এবং তোমরা তিনভাবে বিভক্ত হয়ে পড়বে।
- ৫৬:৮ – যারা ডান দিকে, কত ভাগ্যবান তারা।
- ৫৬:৯ – এবং যারা বামদিকে, কত হতভাগা তারা।
- ৫৬:১০ – অগ্রবর্তীগণ তো অগ্রবর্তীই।
- ৫৬:১১ – তারাই নৈকট্যশীল,
- ৫৬:১২ – অবদানের উদ্যানসমূহে,
- ৫৬:১৩ – তারা একদল পূর্ববর্তীদের মধ্য থেকে।
- ৫৬:১৪ – এবং অল্পসংখ্যক পরবর্তীদের মধ্যে থেকে।
- ৫৬:১৫ – স্বর্ণ খচিত সিংহাসন।
- ৫৬:১৬ – তারা তাতে হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে।
- ৫৬:১৭ – তাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোরেরা।
- ৫৬:১৮ – পানপাত্র কুঁজা ও খাঁটি সূরাপূর্ণ পেয়ালা হাতে নিয়ে,
- ৫৬:১৯ – যা পান করলে তাদের শিরঃপীড়া হবে না এবং…
- ৫৬:২০ – আর তাদের পছন্দমত ফল-মুল নিয়ে,
- ৫৬:২১ – এবং রুচিমত পাখীর মাংস নিয়ে।
- ৫৬:২২ – তথায় থাকবে আনতনয়না হুরগণ,
- ৫৬:২৩ – আবরণে রক্ষিত মোতির ন্যায়,
- ৫৬:২৪ – তারা যা কিছু করত, তার পুরস্কারস্বরূপ।
- ৫৬:২৫ – তারা তথায় অবান্তর ও কোন খারাপ কথা শুনবে…
- ৫৬:২৬ – কিন্তু শুনবে সালাম আর সালাম।
- ৫৬:২৭ – যারা ডান দিকে থাকবে, তারা কত ভাগ্যবান।
- ৫৬:২৮ – তারা থাকবে কাঁটাবিহীন বদরিকা বৃক্ষে।
- ৫৬:২৯ – এবং কাঁদি কাঁদি কলায়,
- ৫৬:৩০ – এবং দীর্ঘ ছায়ায়।
- ৫৬:৩১ – এবং প্রবাহিত পানিতে,
- ৫৬:৩২ – ও প্রচুর ফল-মূলে,
- ৫৬:৩৩ – যা শেষ হবার নয় এবং নিষিদ্ধ ও নয়,
- ৫৬:৩৪ – আর থাকবে সমুন্নত শয্যায়।
- ৫৬:৩৫ – আমি জান্নাতী রমণীগণকে বিশেষরূপে সৃষ্টি করেছি।
- ৫৬:৩৬ – অতঃপর তাদেরকে করেছি চিরকুমারী।
- ৫৬:৩৭ – কামিনী, সমবয়স্কা।
- ৫৬:৩৮ – ডান দিকের লোকদের জন্যে।
- ৫৬:৩৯ – তাদের একদল হবে পূর্ববর্তীদের মধ্য থেকে।
- ৫৬:৪০ – এবং একদল পরবর্তীদের মধ্য থেকে।
- ৫৬:৪১ – বামপার্শ্বস্থ লোক, কত না হতভাগা তারা।
- ৫৬:৪২ – তারা থাকবে প্রখর বাষ্পে এবং উত্তপ্ত পানিতে,
- ৫৬:৪৩ – এবং ধুম্রকুঞ্জের ছায়ায়।
- ৫৬:৪৪ – যা শীতল নয় এবং আরামদায়কও নয়।
- ৫৬:৪৫ – তারা ইতিপূর্বে স্বাচ্ছন্দ্যশীল ছিল।
- ৫৬:৪৬ – তারা সদাসর্বদা ঘোরতর পাপকর্মে ডুবে থাকত।
- ৫৬:৪৭ – তারা বলতঃ আমরা যখন মরে অস্থি ও মৃত্তিকায়…
- ৫৬:৪৮ – এবং আমাদের পূর্বপুরুষগণও!
- ৫৬:৪৯ – বলুনঃ পূর্ববর্তী ও পরবর্তীগণ,
- ৫৬:৫০ – সবাই একত্রিত হবে এক নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে।
- ৫৬:৫১ – অতঃপর হে পথভ্রষ্ট, মিথ্যারোপকারীগণ।
- ৫৬:৫২ – তোমরা অবশ্যই ভক্ষণ করবে যাক্কুম বৃক্ষ থেকে,
- ৫৬:৫৩ – অতঃপর তা দ্বারা উদর পূর্ণ করবে,
- ৫৬:৫৪ – অতঃপর তার উপর পান করবে উত্তপ্ত পানি।
- ৫৬:৫৫ – পান করবে পিপাসিত উটের ন্যায়।
- ৫৬:৫৬ – কেয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন।
- ৫৬:৫৭ – আমি সৃষ্টি করেছি তোমাদেরকে। অতঃপর কেন তোমরা তা…
- ৫৬:৫৮ – তোমরা কি ভেবে দেখেছ, তোমাদের বীর্যপাত সম্পর্কে।
- ৫৬:৫৯ – তোমরা তাকে সৃষ্টি কর, না আমি সৃষ্টি করি?
- ৫৬:৬০ – আমি তোমাদের মৃত্যুকাল নির্ধারিত করেছি এবং আমি অক্ষম…
- ৫৬:৬১ – এ ব্যাপারে যে, তোমাদের পরিবর্তে তোমাদের মত লোককে…
- ৫৬:৬২ – তোমরা অবগত হয়েছ প্রথম সৃষ্টি সম্পর্কে, তবে তোমরা…
- ৫৬:৬৩ – তোমরা যে বীজ বপন কর, সে সম্পর্কে ভেবে…
- ৫৬:৬৪ – তোমরা তাকে উৎপন্ন কর, না আমি উৎপন্নকারী ?
- ৫৬:৬৫ – আমি ইচ্ছা করলে তাকে খড়কুটা করে দিতে পারি,…
- ৫৬:৬৬ – বলবেঃ আমরা তো ঋণের চাপে পড়ে গেলাম;
- ৫৬:৬৭ – বরং আমরা হূত সর্বস্ব হয়ে পড়লাম।
- ৫৬:৬৮ – তোমরা যে পানি পান কর, সে সম্পর্কে ভেবে…
- ৫৬:৬৯ – তোমরা তা মেঘ থেকে নামিয়ে আন, না আমি…
- ৫৬:৭০ – আমি ইচ্ছা করলে তাকে লোনা করে দিতে পারি,…
- ৫৬:৭১ – তোমরা যে অগ্নি প্রজ্জ্বলিত কর, সে সম্পর্কে ভেবে…
- ৫৬:৭২ – তোমরা কি এর বৃক্ষ সৃষ্টি করেছ, না আমি…
- ৫৬:৭৩ – আমি সেই বৃক্ষকে করেছি স্মরণিকা এবং মরুবাসীদের জন্য…
- ৫৬:৭৪ – অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা…
- ৫৬:৭৫ – অতএব, আমি তারকারাজির অস্তাচলের শপথ করছি,
- ৫৬:৭৬ – নিশ্চয় এটা এক মহা শপথ-যদি তোমরা জানতে।
- ৫৬:৭৭ – নিশ্চয় এটা সম্মানিত কোরআন,
- ৫৬:৭৮ – যা আছে এক গোপন কিতাবে,
- ৫৬:৭৯ – যারা পাক-পবিত্র, তারা ব্যতীত অন্য কেউ একে স্পর্শ…
- ৫৬:৮০ – এটা বিশ্ব-পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ।
- ৫৬:৮১ – তবুও কি তোমরা এই বাণীর প্রতি শৈথিল্য পদর্শন…
- ৫৬:৮২ – এবং একে মিথ্যা বলাকেই তোমরা তোমাদের ভূমিকায় পরিণত…
- ৫৬:৮৩ – অতঃপর যখন কারও প্রাণ কন্ঠাগত হয়।
- ৫৬:৮৪ – এবং তোমরা তাকিয়ে থাক,
- ৫৬:৮৫ – তখন আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটে থাকি;…
- ৫৬:৮৬ – যদি তোমাদের হিসাব-কিতাব না হওয়াই ঠিক হয়,
- ৫৬:৮৭ – তবে তোমরা এই আত্মাকে ফিরাও না কেন, যদি…
- ৫৬:৮৮ – যদি সে নৈকট্যশীলদের একজন হয়;
- ৫৬:৮৯ – তবে তার জন্যে আছে সুখ, উত্তম রিযিক এবং…
- ৫৬:৯০ – আর যদি সে ডান পার্শ্বস্থদের একজন হয়,
- ৫৬:৯১ – তবে তাকে বলা হবেঃ তোমার জন্যে ডানপার্শ্বসস্থদের পক্ষ…
- ৫৬:৯২ – আর যদি সে পথভ্রষ্ট মিথ্যারোপকারীদের একজন হয়,
- ৫৬:৯৩ – তবে তার আপ্যায়ন হবে উত্তপ্ত পানি দ্বারা।
- ৫৬:৯৪ – এবং সে নিক্ষিপ্ত হবে অগ্নিতে।
- ৫৬:৯৫ – এটা ধ্রুব সত্য।
- ৫৬:৯৬ – অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা…