সূরা আল মুদ্দাসসির-এর সব আয়াত
৫৬টি আয়াত. এই সূরার প্রতিটি আয়াত, অনুবাদের প্রথম কয়েকটি শব্দসহ।
- ৭৪:১ – হে চাদরাবৃত!
- ৭৪:২ – উঠুন, সতর্ক করুন,
- ৭৪:৩ – আপন পালনকর্তার মাহাত্ম্য ঘোষনা করুন,
- ৭৪:৪ – আপন পোশাক পবিত্র করুন
- ৭৪:৫ – এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন।
- ৭৪:৬ – অধিক প্রতিদানের আশায় অন্যকে কিছু দিবেন না।
- ৭৪:৭ – এবং আপনার পালনকর্তার উদ্দেশে সবর করুন।
- ৭৪:৮ – যেদিন শিংগায় ফুঁক দেয়া হবে;
- ৭৪:৯ – সেদিন হবে কঠিন দিন,
- ৭৪:১০ – কাফেরদের জন্যে এটা সহজ নয়।
- ৭৪:১১ – যাকে আমি অনন্য করে সৃষ্টি করেছি, তাকে আমার…
- ৭৪:১২ – আমি তাকে বিপুল ধন-সম্পদ দিয়েছি।
- ৭৪:১৩ – এবং সদা সংগী পুত্রবর্গ দিয়েছি,
- ৭৪:১৪ – এবং তাকে খুব সচ্ছলতা দিয়েছি।
- ৭৪:১৫ – এরপরও সে আশা করে যে, আমি তাকে আরও…
- ৭৪:১৬ – কখনই নয়! সে আমার নিদর্শনসমূহের বিরুদ্ধাচরণকারী।
- ৭৪:১৭ – আমি সত্ত্বরই তাকে শাস্তির পাহাড়ে আরোহণ করাব।
- ৭৪:১৮ – সে চিন্তা করেছে এবং মনঃস্থির করেছে,
- ৭৪:১৯ – ধ্বংস হোক সে, কিরূপে সে মনঃস্থির করেছে!
- ৭৪:২০ – আবার ধ্বংস হোক সে, কিরূপে সে মনঃস্থির করেছে!
- ৭৪:২১ – সে আবার দৃষ্টিপাত করেছে,
- ৭৪:২২ – অতঃপর সে ভ্রূকুঞ্চিত করেছে ও মুখ বিকৃত করেছে,
- ৭৪:২৩ – অতঃপর পৃষ্ঠপ্রদশন করেছে ও অহংকার করেছে।
- ৭৪:২৪ – এরপর বলেছেঃ এতো লোক পরস্পরায় প্রাপ্ত জাদু বৈ…
- ৭৪:২৫ – এতো মানুষের উক্তি বৈ নয়।
- ৭৪:২৬ – আমি তাকে দাখিল করব অগ্নিতে।
- ৭৪:২৭ – আপনি কি বুঝলেন অগ্নি কি?
- ৭৪:২৮ – এটা অক্ষত রাখবে না এবং ছাড়বেও না।
- ৭৪:২৯ – মানুষকে দগ্ধ করবে।
- ৭৪:৩০ – এর উপর নিয়োজিত আছে উনিশ (ফেরেশতা)।
- ৭৪:৩১ – আমি জাহান্নামের তত্ত্বাবধায়ক ফেরেশতাই রেখেছি। আমি কাফেরদেরকে পরীক্ষা…
- ৭৪:৩২ – কখনই নয়। চন্দ্রের শপথ,
- ৭৪:৩৩ – শপথ রাত্রির যখন তার অবসান হয়,
- ৭৪:৩৪ – শপথ প্রভাতকালের যখন তা আলোকোদ্ভাসিত হয়,
- ৭৪:৩৫ – নিশ্চয় জাহান্নাম গুরুতর বিপদসমূহের অন্যতম,
- ৭৪:৩৬ – মানুষের জন্যে সতর্ককারী।
- ৭৪:৩৭ – তোমাদের মধ্যে যে সামনে অগ্রসর হয় অথবা পশ্চাতে…
- ৭৪:৩৮ – প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের জন্য দায়ী;
- ৭৪:৩৯ – কিন্তু ডানদিকস্থরা,
- ৭৪:৪০ – তারা থাকবে জান্নাতে এবং পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে।
- ৭৪:৪১ – অপরাধীদের সম্পর্কে
- ৭৪:৪২ – বলবেঃ তোমাদেরকে কিসে জাহান্নামে নীত করেছে?
- ৭৪:৪৩ – তারা বলবেঃ আমরা নামায পড়তাম না,
- ৭৪:৪৪ – অভাবগ্রস্তকে আহার্য্য দিতাম না,
- ৭৪:৪৫ – আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম।
- ৭৪:৪৬ – এবং আমরা প্রতিফল দিবসকে অস্বীকার করতাম।
- ৭৪:৪৭ – আমাদের মৃত্যু পর্যন্ত।
- ৭৪:৪৮ – অতএব, সুপারিশকারীদের সুপারিশ তাদের কোন উপকারে আসবে না।
- ৭৪:৪৯ – তাদের কি হল যে, তারা উপদেশ থেকে মুখ…
- ৭৪:৫০ – যেন তারা ইতস্ততঃ বিক্ষিপ্ত গর্দভ।
- ৭৪:৫১ – হট্টগোলের কারণে পলায়নপর।
- ৭৪:৫২ – বরং তাদের প্রত্যেকেই চায় তাদের প্রত্যেককে একটি উম্মুক্ত…
- ৭৪:৫৩ – কখনও না, বরং তারা পরকালকে ভয় করে না।
- ৭৪:৫৪ – কখনও না, এটা তো উপদেশ মাত্র।
- ৭৪:৫৫ – অতএব, যার ইচ্ছা, সে একে স্মরণ করুক।
- ৭৪:৫৬ – তারা স্মরণ করবে না, কিন্তু যদি আল্লাহ চান।…