মূল অংশে যান

সূরা আবাসা-এর সব আয়াত

৪২টি আয়াত. এই সূরার প্রতিটি আয়াত, অনুবাদের প্রথম কয়েকটি শব্দসহ।

আবাসা

  1. ৮০:১ – তিনি ভ্রূকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন।
  2. ৮০:২ – কারণ, তাঁর কাছে এক অন্ধ আগমন করল।
  3. ৮০:৩ – আপনি কি জানেন, সে হয়তো পরিশুদ্ধ হত,
  4. ৮০:৪ – অথবা উপদেশ গ্রহণ করতো এবং উপদেশ তার উপকার…
  5. ৮০:৫ – পরন্তু যে বেপরোয়া,
  6. ৮০:৬ – আপনি তার চিন্তায় মশগুল।
  7. ৮০:৭ – সে শুদ্ধ না হলে আপনার কোন দোষ নেই।
  8. ৮০:৮ – যে আপনার কাছে দৌড়ে আসলো
  9. ৮০:৯ – এমতাবস্থায় যে, সে ভয় করে,
  10. ৮০:১০ – আপনি তাকে অবজ্ঞা করলেন।
  11. ৮০:১১ – কখনও এরূপ করবেন না, এটা উপদেশবানী।
  12. ৮০:১২ – অতএব, যে ইচ্ছা করবে, সে একে গ্রহণ করবে।
  13. ৮০:১৩ – এটা লিখিত আছে সম্মানিত,
  14. ৮০:১৪ – উচ্চ পবিত্র পত্রসমূহে,
  15. ৮০:১৫ – লিপিকারের হস্তে,
  16. ৮০:১৬ – যারা মহৎ, পূত চরিত্র।
  17. ৮০:১৭ – মানুষ ধ্বংস হোক, সে কত অকৃতজ্ঞ!
  18. ৮০:১৮ – তিনি তাকে কি বস্তু থেকে সৃষ্টি করেছেন?
  19. ৮০:১৯ – শুক্র থেকে তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে সুপরিমিত…
  20. ৮০:২০ – অতঃপর তার পথ সহজ করেছেন,
  21. ৮০:২১ – অতঃপর তার মৃত্যু ঘটান ও কবরস্থ করেন তাকে।
  22. ৮০:২২ – এরপর যখন ইচ্ছা করবেন তখন তাকে পুনরুজ্জীবিত করবেন।
  23. ৮০:২৩ – সে কখনও কৃতজ্ঞ হয়নি, তিনি তাকে যা আদেশ…
  24. ৮০:২৪ – মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক,
  25. ৮০:২৫ – আমি আশ্চর্য উপায়ে পানি বর্ষণ করেছি,
  26. ৮০:২৬ – এরপর আমি ভূমিকে বিদীর্ণ করেছি,
  27. ৮০:২৭ – অতঃপর তাতে উৎপন্ন করেছি শস্য,
  28. ৮০:২৮ – আঙ্গুর, শাক-সব্জি,
  29. ৮০:২৯ – যয়তুন, খর্জূর,
  30. ৮০:৩০ – ঘন উদ্যান,
  31. ৮০:৩১ – ফল এবং ঘাস
  32. ৮০:৩২ – তোমাদেরও তোমাদের চতুস্পদ জন্তুদের উপাকারার্থে।
  33. ৮০:৩৩ – অতঃপর যেদিন কর্ণবিদারক নাদ আসবে,
  34. ৮০:৩৪ – সেদিন পলায়ন করবে মানুষ তার ভ্রাতার কাছ থেকে,
  35. ৮০:৩৫ – তার মাতা, তার পিতা,
  36. ৮০:৩৬ – তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে।
  37. ৮০:৩৭ – সেদিন প্রত্যেকেরই নিজের এক চিন্তা থাকবে, যা তাকে…
  38. ৮০:৩৮ – অনেক মুখমন্ডল সেদিন হবে উজ্জ্বল,
  39. ৮০:৩৯ – সহাস্য ও প্রফুল্ল।
  40. ৮০:৪০ – এবং অনেক মুখমন্ডল সেদিন হবে ধুলি ধূসরিত।
  41. ৮০:৪১ – তাদেরকে কালিমা আচ্ছন্ন করে রাখবে।
  42. ৮০:৪২ – তারাই কাফের পাপিষ্ঠের দল।