সূরা আত-তাকবির-এর সব আয়াত
২৯টি আয়াত. এই সূরার প্রতিটি আয়াত, অনুবাদের প্রথম কয়েকটি শব্দসহ।
- ৮১:১ – যখন সূর্য আলোহীন হয়ে যাবে,
- ৮১:২ – যখন নক্ষত্র মলিন হয়ে যাবে,
- ৮১:৩ – যখন পর্বতমালা অপসারিত হবে,
- ৮১:৪ – যখন দশ মাসের গর্ভবতী উষ্ট্রীসমূহ উপেক্ষিত হবে;
- ৮১:৫ – যখন বন্য পশুরা একত্রিত হয়ে যাবে,
- ৮১:৬ – যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে,
- ৮১:৭ – যখন আত্মাসমূহকে যুগল করা হবে,
- ৮১:৮ – যখন জীবন্ত প্রোথিত কন্যাকে জিজ্ঞেস করা হবে,
- ৮১:৯ – কি অপরাধে তাকে হত্য করা হল?
- ৮১:১০ – যখন আমলনামা খোলা হবে,
- ৮১:১১ – যখন আকাশের আবরণ অপসারিত হবে,
- ৮১:১২ – যখন জাহান্নামের অগ্নি প্রজ্বলিত করা হবে
- ৮১:১৩ – এবং যখন জান্নাত সন্নিকটবর্তী হবে,
- ৮১:১৪ – তখন প্রত্যেকেই জেনে নিবে সে কি উপস্থিত করেছে।
- ৮১:১৫ – আমি শপথ করি যেসব নক্ষত্রগুলো পশ্চাতে সরে যায়।
- ৮১:১৬ – চলমান হয় ও অদৃশ্য হয়,
- ৮১:১৭ – শপথ নিশাবসান ও
- ৮১:১৮ – প্রভাত আগমন কালের,
- ৮১:১৯ – নিশ্চয় কোরআন সম্মানিত রসূলের আনীত বাণী,
- ৮১:২০ – যিনি শক্তিশালী, আরশের মালিকের নিকট মর্যাদাশালী,
- ৮১:২১ – সবার মান্যবর, সেখানকার বিশ্বাসভাজন।
- ৮১:২২ – এবং তোমাদের সাথী পাগল নন।
- ৮১:২৩ – তিনি সেই ফেরেশতাকে প্রকাশ্য দিগন্তে দেখেছেন।
- ৮১:২৪ – তিনি অদৃশ্য বিষয় বলতে কৃপনতা করেন না।
- ৮১:২৫ – এটা বিতাড়িত শয়তানের উক্তি নয়।
- ৮১:২৬ – অতএব, তোমরা কোথায় যাচ্ছ?
- ৮১:২৭ – এটা তো কেবল বিশ্বাবাসীদের জন্যে উপদেশ,
- ৮১:২৮ – তার জন্যে, যে তোমাদের মধ্যে সোজা চলতে চায়।
- ৮১:২৯ – তোমরা আল্লাহ রাব্বুল আলামীনের অভিপ্রায়ের বাইরে অন্য কিছুই…